প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 17, 2025
শহীদ জিয়ার ঘোষণায় যুদ্ধ শুরু, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় — ফজলুল হক মিলন
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।